
প্রিন্ট এর তারিখঃ মার্চ ৬, ২০২৬, ৯:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৮, ২০২৫, ১০:০৪ অপরাহ্ণ
সাতকানিয়ায় কৃষি জমির মাটি কাটার অপরাধে ২ লাখ টাকা অর্থদন্ড ও খননকৃত জমি ভরাট করে দেয়ার নির্দেশ

ওসমান গনি, স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের সাতকানিয়ায় ব্রিক ফিল্ডে গোপনে কৃষি জমির মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে সাতকানিয়া উপজেলা প্রশাসন।
শনিবার দুপুর ১ টায় উপজেলার কেরানীহাটের এনবিএম ব্রিকফিল্ডে অভিযান পরিচালনাকালে উক্ত অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ব্রিক ফিল্ডের ম্যানেজার আব্দুর রহমান (৪৯), পিতা-মৃত এনু মিয়া, ৬নং ওয়ার্ড, উত্তর ঢেমশা, সাতকানিয়া কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় দুই লক্ষ টাকা নগদ অর্থদণ্ড দেয়া হয় এবং আদায় করা হয়। আগামী ৭ দিনের মধ্যে খননকৃত কৃষি জমিতে মাটি ভরাট করে দেয়ার নির্দেশনা প্রদান করেন।
মোবাইল কোর্ট পরিচালনা কালে সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট ফারিস্তা কারিম বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বা কৃষি জমির টপ সয়েল কাটার কাজে জড়িতদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন এর অভিযান অব্যাহত থাকবে।
উক্ত মোবাইল কোর্ট অভিযানে সহায়তা করেন উপজেলা ভূমি অফিসের কর্মচারী সহ আনসার সদস্যবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা