
আব্দুর রহমান, সাতক্ষীরা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা সংস্কার, জুলাই গণহত্যার বিচার এবং নতুন সংবিধান চেয়েছি। কিন্তু একটি পক্ষ আমাদের দাবির বিপক্ষে দাঁড়িয়ে পুরনো ব্যবস্থাকে টিকিয়ে রাখতে চায়।”
শনিবার দুপুরে সাতক্ষীরার শহীদ আসিফ চত্বরে এনসিপি জেলা শাখার আয়োজনে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবীরা জাতীয় সরকার গঠনের মাধ্যমে নতুন রাষ্ট্র গড়তে চেয়েছিল, কিন্তু একটি দল চায় দ্রুত নির্বাচন। তাদের উদ্দেশ্য শুধু ক্ষমতায় যাওয়া।” জেলা সমন্বয়ক কামরুজ্জামান বুলুর সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন মেজবাহ কামাল, ডা. তাসনীম জারা এবং শ্লোগান দেন হাসনাত আব্দুল্লাহ।
পথসভার আগে নিহত ও আহতদের পরিবারের সাথে সাক্ষাৎ এবং পরে শহরে পদযাত্রা শেষে আল বারাকা হোটেলের দ্বিতীয় তলায় এনসিপির জেলা কার্যালয় উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতারা।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা