

কেফায়েতুল্লাহ কায়সার, চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের হিজরী নববর্ষ ১৪৪৬ বরণ এ মাসব্যপী শোহাদায়ে কারবালা মাহফিল শুরু হয়েছে। চলবে ৩০ মহররম পর্যন্ত।
আহলে বায়তে রসুল (সা.) স্মরণে শোহাদায়ে কারবালা উপলক্ষে চসিকের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম প্রতিষ্ঠিত আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে ১ মহররম ১৪৪৬ হিজরি সালকে স্বাগত জানিয়ে সোমবার সকালে মোস্তফা হাকিম ভবন, এইচ এম ভবন এবং ২১৮ দেওয়ানহাটস্থ কর্পোরেট হাউজে খতমে কোরআন মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও ১ মহররম চট্টগ্রাম জেলার কুমিরাস্থ কাজিপাড়া ফয়েজুননেছা জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মসজিদ ভিত্তিক মিলাদ ও দোয়া মাহফিল ৩০ মহররম পর্যন্ত চট্টগ্রাম নগর ও জেলার ৩০টি মসজিদে অনুষ্ঠিত হবে। পৃথিবীর জন্মলগ্ন থেকে নানা ঘটনা প্রবাহের ঐতিহ্য বহণ করে আসছে পবিত্র মহররম মাস। কারবালার ঘটনার পরিপ্রেক্ষিতে মহররম মাস আরো বেশী স্মরণীয় হয়ে আসছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন তাহের গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব এম এ তাহের।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। প্রধান আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ ড. মোহাম্মদ লিয়াকত আলী।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মনজুর আলম বলেন, ১০ মহররম ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে অন্যায় অসত্যের বিরুদ্ধে সংগ্রাম করে শাহাদতের অমিয় সুধা পান করেন হযরত হোসাইন (রা:)। হিজরী বর্ষপঞ্জির প্রথম মাস মহররম তাৎপর্যপূর্ণ একটি মাস। মুসলিম ইতিহাসে এ মাসের ১০ তারিখে আসমান-জমিন সৃষ্টিসহ পৃথিবীতে অনেক স্মরণীয় ও যুগান্তকারী ঘটনা সংঘটিত হয়েছে। মহররম সংশ্লিষ্ট ২০টি ঘটনার প্রথমত: হলো আকাশ জমিন, পাহাড়-পর্বত সব সৃষ্টি, হযরত আদম (আ:) এর সৃষ্টি, নূহ (আ:) মহাপ্লাবন শেষে জুদি পাহাড়ে অবতরণ, হযরত ইবরাহিম (আ:) নমরুদের প্রজ্জলিত অগ্নিকুণ্ড থেকে মুক্তিলাভ, হযরত মোহাম্মদ (সা:) মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় গমন, হযরত ইমাম হোসাইন (রা:) এবং তাঁর ৭৭ ঘনিষ্টজন স্বৈরশাসক ইয়াজিদের নিকট কারবালা প্রান্তরে নিমর্মভাবে শাহাদাত বরণসহ ২০ টি ঘটনার মাস মহররম।
তিনি মহররম মাসের মর্যাদা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন। মহররম মাসের প্রথম দিনের কর্মসূচীতে আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি মোহাম্মদ নিজামুল আলম, নির্বাহী পরিচালক, মোহাম্মদ সরোয়ার আলম, পরিচালক মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলমসহ আলেম, হাফেজ এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মোনাজাত পরিচালনা করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ ড. মোহাম্মদ লিয়াকত আলী। মিলাদ পরিচালনা করেন মাওলানা রাশেদুল হক।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা