
রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দিতে বৃহস্পতিবার সকালে সারিয়াকান্দি ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে আনসার ভিডিপির কলেজ ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তরুন কুমার, সারিয়াকান্দি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মুনজুর মোর্শেদ, সেকশন কমান্ডার গোলাম মোস্তফা প্রমুখ।
এছাড়াও আনসার ভিডিপির বিভিন্ন ইউনিটের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা সহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ শেষে সনদ হাতে পেয়ে উচ্ছ্বসিত প্রশিক্ষণার্থীরা।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা