
রহিদুর রহমান মিলন সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দিতে পৌর এলাকার ধাপ গ্রামবাসী ও যুব সমাজের উদ্যোগে সারা বিশ্বের মৃত মুসলিম নর-নারীর আত্মার মাগফিরাত কামনায় ইসলামী জালসা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি সদর ইউনিয়নের সাবেক সদস্য সাখাওয়াত হোসেন ডাবলু।
সদর ইউনিয়ন বিএনপির সভাপতি রিপন মাহমুদ বিতানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খন্দকার শ্যামল, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক একেএম মাসুদুর রহমান রিবন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি জিয়াউল হক লিমন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা