
হাসান আল মামুন, পুঠিয়া(রাজশাহী): রাজশাহী সহ সারাদেশে মৌসুমের শুরুতেই সারের তীব্র সংকটে পড়েছেন কৃষকরা। চাহিদা থাকলেও বাজারে সার সরবরাহ দিতে পারছেন না স্থানীয় সার ডিলাররা। ফলে জমিতে সময়মতো সার দেয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন প্রান্তিক ও মাঝারি কৃষকরা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ইউরিয়া, টিএসপি সারের জন্য সকাল থেকে লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরছেন অনেকে।
ডিলাররা বলছেন,সরকার থেকে চাহিদা অনুযায়ী সার আসছে না। যা আসছে তা চাহিদার তুলনায় খুবই কম,সেই জন্য চরম দুর্ভোগের শিকার কৃষকরা।
সারের জন্য ৩ দিন ধরে ঘুরছি। দোকানে গেলে বলে স্টক নাই। ধান লাগানোর সময় ও পাট ক্ষেতে সার দেওয়ার সময়ও পার হয়ে যাচ্ছে,ক্ষোভ প্রকাশ করে বলেন রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর কৃষক আলী ।
ডিলারদের দাবি,পূর্ব অতিরিক্ত বরাদ্দ ও ভর্তুকি বর্হীভূত বরাদ্দ পাওয়া যেত,এখন আর পাওয়া যায় না। সরকারি বরাদ্দ কমে যাওয়ার কারণেই বাজারে সারের সংকট দেখা দিয়েছে। একাধিক ডিলার জানান, তারা আগাম অর্ডার দিলেও সরকার থেকে অতিরিক্ত বরাদ্দ মিলছে না।
এদিকে কৃষি কর্মকর্তারা বলছেন,বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সার সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।
কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হন সেজন্য আমরা মনিটরিং করছি। কেউ বেশি দামে সার বিক্রি করলে ব্যবস্থা নেয়া হবে, বলেন স্থানীয় উপজেলা কৃষি কর্মকর্তা।
কৃষকরা বলছেন,যদি দ্রুত সার না পান তবে ফলনে বড় প্রভাব পড়বে। সময়মতো সার না পাওয়ায় ইতোমধ্যেই বীজতলা ও জমির কাজ পিছিয়ে পড়েছে।
এ অবস্থায় দ্রুত সার সংকট নিরসনে সরকারের কাছে দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষক ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
এ বিষয়ে রাজশাহী জেলার বিসিআইসি সার ডিলার সমিতির সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম বলেন, প্রান্তিক পর্যায়ে কৃষকদের সার সংকট নিরসনের জন্য উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী'কে বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে। তারা দ্রুত সংকট নিরসনের জন্য সরকারকে অবহিত করবেন বলে জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা