

কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর): নাটোরের সিংড়ায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে রোববার বিকেলে থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।
সিংড়া থানার ওসি আসমাউল হক এর সভাপতিত্বে এসময় বক্তব্য দেন সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার সঞ্জয় কুমার সরকার।
এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন।পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে। মাদক সকল অপরাধের মূল। এজন্য মাদকের সঙ্গে কোনো আপোষ নেই।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা