

নাঈম হোসেন, রাজশাহী: সিরাতুন্নবী (সা:) উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের উদ্দেশ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৪টায় নগরীর ২নং ওয়ার্ড হড়গ্রাম পূর্বপাড়ায় অবস্থিত(আইডিইবি) ভবনে ফোরাম অব ডিপ্লোমা ইন্জিনিয়ার্স বাংলাদেশে আয়োজনে(এফডিইবি) আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত করা হয়।
অনুষ্ঠানে প্রকৌশলী দেওয়ান নাসির উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় সভাপতি, ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এফডিইবি) এবং যুগ্ম আহবায়ক, অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় আহবায়ক কমিটি(আইডিইবি) প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন। প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ প্রফেসর ড. মো. সেতাউর রহমান।
আরও উপস্থিত ছিলেন, মেকানিক্যাল ডিপার্টমেন্ট,(অব) প্রফেসর ড. মো: সামিম আখতার,রুয়েট ও সভাপতি ফোরাম অব ইঞ্জিনিয়ার এন্ড আর্কিটেক্ট, রাজশাহী মহানগর, ইঞ্জিনিয়ার আবু বকর সিদ্দিক, সাবেক সহ-সভাপতি আইডিইবি কেন্দ্রীয় কমিটি ও সাবেক সহ-সভাপতি ফোরাম (অব)ডিপ্লোম ইঞ্জিনিয়ার্স কেন্দ্রীয় কমিটি, ইঞ্জিনিয়ার মো: মোশাররফ হোসেন শেখ সহ-সভাপতি ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কেন্দ্রীয় কমিটি, ইঞ্জিনিয়ার মো: আব্দুল বাতেন যুগ্ম সাধারণ সম্পাদক ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কেন্দ্রীয় কমিটি ও সদস্য অন্তবর্তীকালীন কেন্দ্রীয় কমিটি আইডিইবিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা