

নাঈম ইসলাম, সুন্দুরগঞ্জ (গাইবান্ধা) : নিয়ােগ বাণিজ্য, আসবাবপত্র, বই বিক্রি, সার্টিফিকেট বাণিজ্যসহ নানাবিধ অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতার অভিযােগ এনে সুন্দরগঞ্জ উপজেলার কিশামত হলদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম আবেদ এর পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
সচেতন মহলের নাগরিক হাশিমুজ্জামান সরকার এর বক্তব্যের মধ্য দিয়ে জানা যায়, প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম আবেদ আওয়ামী লীগের ইউনিয়নের সেক্রটারি থাকার সুবাদে প্রভাব খাটিয়ে প্রধান শিক্ষক হিসাবে ২০১০ সাল উক্ত বিদ্যালয়ে যােগদান করে। আবেদ আলী যােগদানের পর হতে ২০২৪ সালে চলতি বছর পর্যন্ত ১১ জন সহকারী শিক্ষক ও ৪ জন কর্মচারী নিয়ােগ দিয়ে ২ কােটি টাকার অধিক নিয়ােগের বাণিজ্য করেছেন। বাণিজ্যের টাকা দিয়ে বিদ্যালয়ের কাজে না লাগিয়ে সম্পূর্ণ টাকা আত্মসাৎ করছেন বলে মর্মে জানা যায়।
এ ছাড়াও প্রতি মাসে শিক্ষার্থীদের নিকট হইতে বাধ্যতামূলক বিদ্যুৎ বিলের অযুহাতে মাসিক ১০ টাকা চাঁদা আদায়, নতুন বই বিতরণের সময় জনপ্রতি ২/৩শ’ টাকা, এসএসসি সার্টিফিকেট নিলে ১ হাজার টাকা বা ৫শ’ টাকা নিতেন। তাছাড়া প্রশংসাপত্র , মার্কসিট, প্রত্যয়নপত্র নিতে গুনতে হতো শিক্ষার্থীদের নগদ টাকা।
রোববার সম্বয়ক এর সাথে কথা হলে প্রধান শিক্ষক আগামী ৪৮ ঘন্টার মধ্যে হিসাব-নিকাশসহ তথ্য দিবেন বলে প্রতিশ্রুতি দিয়ে বিদ্যালয় ত্যাগ করেন। প্রধান শিক্ষকের বেঁধে দেওয়া সময় অনুযায়ী ছাত্র জনতা মঙ্গলবার সকাল ১০ টায় বিদ্যালয়ে পৌঁছালে প্রধান শিক্ষক কাউকে কিছু না বলে বিদ্যালয় অনুপস্থিত থাকেন।
এ সময় সহকারী প্রধান শিক্ষক জানান, শুধু আজ নয় তিনি মাসের পর মাস অনুপস্থিত থাকেন। হঠাৎ এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে যান। সহকারী শিক্ষকগণ তার সাথে যােগাযোগ করার চেষ্টা করলে তার মােবাইল ফােনটি বন্ধ পাওয়া যায়।
প্রধান শিক্ষকের এমন আচরণ বৈষম্যবিরাধী ছাত্র জনতা দুপুর ১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে মানববন্ধন করেন। এতে উক্ত বিদ্যালয়ের সকল শিক্ষার্থীসহ আন্দলনের সমর্থন জানিয়ে সকল শিক্ষক-কর্মচারীগণ মানববন্ধনে অংশগ্রহণ করে।
মানববন্ধন চলাকালে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগর দাবি করে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সিনিয়র শিক্ষক জয়নাল আবেদীন, সহকারী শিক্ষক আব্দুল গফুর খান , মনি কুমার সাহা, বিথী রানী, অফিস সহকারী ইমদাদুল হক লিটন, সম্বয়ক হাশিমুজ্জাম সরকার, ওয়াহিদুর রহমান বাদল, জহুরুল ইসলাম, মমিনুল, আশিকুর রহমান স্বপন, শফিকুল ইসলাম সুমন, রবিউল ইসলাম রুবেল, সােয়াইব বিন শাহজাহান , শাহজালাল , রাশদুজ্জামান আশিকসহ এলাকার অভিভাবকগণ প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করে বক্তব্য রাখেন।
মানববন্ধন শেষে সম্বয়কগণ প্রধান শিক্ষকের পদত্যাগ না হওয়া পর্যন্ত অপসারণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা