

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী ও প্রত্যাশা সাংস্কৃতিক একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য সঙ্গীতানুষ্ঠান “হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল”।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রত্যাশা সাংস্কৃতিক একাডেমির মিলনায়তনে আয়োজনটির সূচনা হয়। মনোমুগ্ধকর এই সাংস্কৃতিক আসরে উপস্থিত দর্শকরা উপভোগ করেন রবীন্দ্র ও নজরুলের কালজয়ী সুরেলা গান।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ওস্তাদ স্বপন সরকার, ওস্তাদ রতন সরকার, দৃষ্টি সাহা রায়, মৃন্ময়ী মৌমিতা এবং প্রত্যাশা সাংস্কৃতিক একাডেমির শিক্ষার্থীবৃন্দ। তাদের সুরেলা কণ্ঠে ভেসে ওঠে বাঙালির আবেগ, চেতনা ও সৃষ্টির অনন্ত সৌন্দর্য।
আয়োজকরা জানান, রবীন্দ্রনাথ ও নজরুলের গান জীবনের সৌন্দর্য, মানবতা ও প্রেরণার শক্তিকে জাগিয়ে তোলে। তাই নিয়মিতভাবেই তারা এ ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা