

মারুফ হোসেন লিয়ন , সৈয়দপুর,নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আনিস মণ্ডল (৫৫) নামে এক আরোহী নিহত হয়েছেন।
শনিবার (২৪ আগস্ট) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনিস মণ্ডলের বাড়ি পার্বতীপুরের বেলাইচন্ডি ইউনিয়নের মজে হাজীপাড়া গ্রামে।এলাকাবাসী জানান, শনিবার রাতে স্থানীয় চৌমহনী বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে সৈয়দপুর-পার্বতীপুর সড়কে অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন আরোহী আনিস মণ্ডল।পরে তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পথেই তিনি মারা যান।বেলাইচন্ডি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ নূর মোহাম্মদ রাজা বিষয়টি নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা