
আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিলে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয় ও চাটখিল পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবারের বৃত্তি পরীক্ষায় অষ্টম শ্রেণির স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। দুই কেন্দ্রে মোট ১ হাজার ৭৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে চাটখিল কেন্দ্রে ৪৭৫ জন এবং সোনাইমুড়ী কেন্দ্রে ৬০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা কেন্দ্রের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন, ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম মর্তুজা সিআইপি এবং উপদেষ্টা মাওলানা গোলাম মাওলা।
এ সময় প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম মর্তুজা সিআইপি বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি শিক্ষিত ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তোলা অত্যন্ত জরুরি। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের শিক্ষাজীবনে এগিয়ে যেতে সহযোগিতা করার লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। আমরা চাই, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও নিজেদের মেধা ও যোগ্যতার মাধ্যমে এগিয়ে যাক এবং দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখুক।”
শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি, মেধাবীদের উৎসাহ প্রদান এবং ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যাশায় ফাউন্ডেশনটির এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা