

স্টাফ রিপোর্টের এস কে আশিক মিয়া : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর স্মৃতিধন্য কবিতীর্থ দৌলতপুরে কলকাতার (ছায়ানট)-এর সভাপতি ও জগৎ বিখ্যাত নজরুল গবেষক ও সংগীত শিল্পী সোমঋতা মল্লিক এর শুভ আগমন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান আলোচনা সভা ও সংস্কৃতি অনুষ্ঠান নার্গিস নজরুল বিদ্যানিকেতন খেলার মাঠে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়।
নার্গিস নজরুল বিদ্যানিকেতন ও কবি নজরুল নিকেতন এর যৌথ আয়োজনে মোঃ বাবলু আলী খাঁন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মোঃ আলাউদ্দিন ভূইয়া জনি, (উপজেলা নির্বাহী অফিসার মুরাদনগর), বিশেষ অতিথি নাছরিন সুলতানা (নিপা) (উপজেলা সহকারী কমিশনার ভূমি), প্রশাসনিক কাজের জন্য দুজনই অনুপস্থিত, তাছাড়া উপস্থিত ছিলেন কাজী ফরিদ আহমেদ (উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার),মোহাম্মদ মোতাহের বিল্লাহ্ (উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার), রিয়াজ উদ্দিন চৌধুরী, মোঃ মাহবুবুল হক প্রতিষ্ঠাতা সদস্য (না,ন,বিদ্যানিকেতন), এড. রফিকুল আলম চৌধুরী সাবেক সভাপতি (না.ন. বিদ্যানিকেতন)
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য,অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,নার্গিস পরিবারের অন্যতম সদস্য আব্দুর রব মুন্সী,কবিতীর্থ দৌলতপুর ০৩ নং ওয়ার্ড মেম্বার ও কবি নজরুল নিকেতন-এর আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব ফরিদ মিয়া, আলম-সামস্, আবু জাহের,মোঃ জূয়েল, সাংবাদিক এস কে মোঃ আশিক মিয়া, প্রধান শিক্ষক জহিরুল ইসলাম,বীর মুক্তিযুদ্ধা আবু বকর মাস্টার সহ প্রমুখ।
আলোচনা সভা শেষে সংর্বধীত অতিথির হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়, এবং সোমঋতা মল্লিক ও শিল্পী লায়লা বাশরীর যৌথ প্রযোজনায় বিটিভির সংগীত পরিচালক শাহীন কামালের নেতৃত্বে সংস্কৃতি অনুষ্ঠান পরিবেশেন করা হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা