
যায়যায়কাল প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে নিজেই নিজের প্রত্যর্পণ চাইতে পারতেন এবং পাসপোর্ট চাওয়ার বিষয়টি কৌশল হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
জাহেদ উর রহমান বলেন, 'সরকারের উচ্চপর্যায়ের অনেকেই শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি নিয়ে কথা বইলেছেন। আমি বলতে চাই এক্সট্রাডিশন (প্রত্যর্পণ) নিয়ে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তার এক্সট্রাডিশন নিয়ে কথা বলা হয়। বলা হয়েছে এটার সঙ্গে আইনি ইস্যু আছে।'
'ব্যাপারটা এরকম আমরা তাকে এক্সট্রাডাইট (প্রত্যর্পণ) করতে চাই। তাকে ধরে আনতে চাই। তিনি সাজাপ্রাপ্ত আসামি। এখন যদি আইনি ব্যাপার থেকে থাকে, তার মানে আমরা এক্সট্রাডাইট করতে চাইলাম, তিনি কোর্টে গেলেন, তারপর এটার প্রসেস চলতে থাকবে,' বলেন তিনি।
'কিন্তু তিনি তো নিজেই আসতে চান। তাহলে তার তো কোর্টে যাওয়ার দরকার নেই। তিনি বলবেন আমাকে এক্সট্রাডাইট করে দাও। তার তো এসে ফেস করার কথা,' যোগ করেন তিনি।
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, 'এগুলো তাদের কোনো একটা কৌশল হতে পারে। গতকাল নয়াদিল্লিতে আমাদের প্রেস মিনিস্টার জানিয়েছেন, তারা একটা চিঠি পেয়েছেন একটি ল ফার্ম থেকে। তারা বলছেন এটা (পাসপোর্ট) দেওয়ার ব্যবস্থা করা হোক। কিন্তু তিনি কোনো অ্যাপ্লিকেশন করেননি। অ্যাপ্লিকেশনের ব্যাপারে অবস্থান সরকার ইতোমধ্যে জানিয়েছে।'
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা