

কৌশিক চৌধুরী, হিলি : আগামী ১ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে দিনাজপুরের হিলিতে উপজেলা অবিতকরন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
৬ মাস থেকে ৫৯ মাস বয়সী কোন শিশুই যেন এই ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো থেকে বাদ না পরে সেদিকে খেয়াল রাখার কথা জানানো হয়। উপজেলায় ৯৭টি কেন্দ্রে ৬মাস থেকে ১১মাস বয়সী ১ হাজার ৮৭ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল ও ১২মাস থেকে ৫৯ মাস বয়সী ৯ হাজার ৭২৫ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে বলেও জানানো হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.ইলতুতমিশ আকন্দ এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন রাজ, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, আবাসিক মেডিকেল অফিসার ডা.কামরুন্নাহার আজাদীসহ অনেকে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা