

কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে দিনাজপুরের হিলি সীমান্তে বার্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষিবাহিনী (বিএসএফ) একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ সাব-পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শুন্য রেখায় দুই বাহিনীর মাঝে এই শুভেচ্ছা বিনিময় হয়।
বিজিবি হিলি চেকপোস্ট কমান্ডার নায়েক সুবেদার দোলোয়ার হোসেন বিএসএফ ভারত হিলি ক্যাম্প কমান্ডার জাসবির সিংকে ৪ প্যাকেট মিষ্টি উপহার দেন। পক্ষান্তরে ভারত হিলি বিজিবি ক্যাম্প কমান্ডার জাসবির সিংও বিজিবিকে ৩ প্যাকেট মিষ্টি উপহার দেন। এসময় উভয় দেশের সীমান্ত রক্ষি বাহিনীর নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি হিলি চেকপোস্ট কমান্ডার নায়েক সুবেদার দেলোয়ার হোসেন জানান,উভয় দেশের সীমান্ত রক্ষিবাহিনী সদস্যরা যাতে সুসম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দায়িত্ব পালন করতে পারে সে লক্ষে প্রতিটি দিবস ও ধর্মীয় উৎসবগুলোতে উভয়ে মিষ্টি উপহার দিয়ে থাকি। আজকেওপ ঈদুল ফিতর উপলক্ষে তাদের ৪ প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়েছে। পাশাপাশি তারাও ৩ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা