বৃহস্পতিবার, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

উজবেকিস্তানে বাংলাদেশের দূতাবাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত

যায়যায়কাল ডেস্ক: জুলাই-আগস্ট গণঅভ্যুথানের বর্ষপূর্তি উপলক্ষে উজবেকিস্তানের তাসখন্দে বাংলাদেশ দূতাবাসের ফ্রেন্ডশিপ হলে উজবেকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে “বাংলাদেশ-উজবেকিস্তান: কানেক্টিং থ্রু ইয়ুথ” শীর্ষক এক ইন্টারেক্টিভ সেশনের আয়োজন করে।

ওয়েবস্টার বিশ্ববিদ্যালয় ও উজবেকিস্তান ওয়ার্ল্ড ইকোনোমি ও ডিপ্লোমেসি বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

বাংলাদেশ ও উজবেকিস্তান সম্পর্কের শক্তিমাত্রা ও ইতিবাচক দিকসমূহের উল্লেখ করে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম এ বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আরো ফলপ্রসু করার লক্ষ্যে দু’দেশের তারুণ্য শক্তি, মেধা ও সৃজনশীলতাকে যথাযথভাবে কাজে লাগানোর উপর জোর গুরুত্ব আরোপ করেন।

বাংলাদেশের তারুণ্যের অদম্য সাহস, উদ্যম, নেতৃত্ব ও আশা-আকাঙ্ক্ষার বর্ণনা দিয়ে দেশ ও সমাজ গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ ও সম্পৃক্ততার কথা তুলে ধরেন।

এ প্রসঙ্গে তিনি জুলাই-আগস্ট ২০২৪ এর গণঅভ্যুথানের পটভূমি ও প্রেক্ষাপট ব্যাখ্যা করেন এবং সুখী ,সমৃদ্ধশালী ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে বর্তমান সরকার গৃহীত বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপসমূহের উপর আলোকপাত করেন।

তিনি বাংলাদেশের ইতিহাস, সমাজ, সংস্কৃতি ও অর্থনীতি বিষয়ের আরো ব্যাপকভাবে জানার জন্য উপস্থিত শিক্ষার্থীদেরকে উৎসাহিত করেন, যা তাদের জানার পরিসরকে প্রসারিত করার পাশাপাশি নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে সহযোগিতা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ওয়েবস্টার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের প্রধান রুস্তম কায়ুমভ ও আমেরিকান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিচালক মোজাফফর ওরিপখোজায়েভ, যারা বাংলাদেশ ও উজবেকিস্তানের তরুণ সমাজের মধ্যকার যোগাযোগ কে আরো সহজ,সরল ও সাবলীল করার লক্ষ্যে দু’দেশের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে “শিক্ষার্থী বিনিময়” কার্যক্রম শুরু করার বিষয়ে মতামত ব্যক্ত করেন।

আলোচনা পর্ব শেষে জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুথানসহ বাংলাদেশের ইতিহাস, ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও পর্যটন বিষয়ের উপর প্রস্তুত প্রশ্নের উপর এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ সম্পর্কে একটি সম্যক জ্ঞান লাভ করায় উপস্থিত ছাত্র-ছাত্রীবৃন্দ কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ