রবিবার, ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

আইএস নেতা বাগদাদির স্ত্রীর মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর সাবেক নেতা আবু বকর আল-বাগদাদির স্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরাকের আদালত।

বুধবার ইরাকের বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে। আইএস এর সঙ্গে কাজ করা এবং ইয়াজিদি নারীদের নিজ বাড়িতে আটকে রাখার জন্য তার বিরুদ্ধে এই সাজা ঘোষণা করা হয়।

ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বলেছে, ইসলামিক স্টেটের সদস্যরা ইয়াজিদি নারীদেরকে নিনেভেহ গভর্নরেটের পশ্চিমে সিনজার জেলায় অপহরণ করেছিল। অপহরণের পর মসুলে বাগদাদির স্ত্রী তাদেরকে বাড়িতে আটকে রেখেছিলেন।

আদালতের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, মানবতাবিরোধী অপরাধ এবং ইয়াজিদি জনগণের বিরুদ্ধে গণহত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সহযোগিতার জন্য ফৌজদারি আদালত বাগদাদির স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুর সাজা ঘোষণা করেছে।

তবে এই দণ্ড কার্যকরের জন্য ইরাকি আপিল আদালতের অনুমোদন লাগবে বলে জানিয়েছেন তিনি।

২০১৪ সালে সিরিয়া ও ইরাকের কিছু অংশ দখলে নিয়ে সেখানে খিলাফত ঘোষণা করেছিলেন বাগদাদি। ২০১৯ সালের নভেম্বরে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের সেনাদের বিশেষ অভিযানে বাগদাদি নিহত হন।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন হামলায় ইসলামিক স্টেটের নিয়ন্ত্রণ ভেঙে পড়ার আগে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ইরাক ও সিরিয়ার বিশাল অঞ্চলে আধিপত্য ধরে রেখেছিলেন বাগদাদি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *