শুক্রবার, ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এক সভা আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা হলেন-
রংপুর বিভাগের গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় জামালপুর ইউনিয়নে নুরুজ্জামান মন্ডল, বনগ্রামে মোখলেছুর রহমান, কামারপাড়ায় সুবল চন্দ্র সরকার। বরিশালের ভোলার চরফ্যাশন উপজেলায়  আসলামপুর ইউনিয়নে মো. নুরে আলম, ওমরপুরে মো. রিয়াজুল ইসলাম। চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় জোড়কানন পূর্ব ইউনিয়নে মোহাম্মদ মমতাজ উদ্দিন খান, জোড়কানন পশ্চিম ইউনিয়নে মো. হাসমত উল্লাহ, বারপাড়ায় মো. সেলিম আহাম্মদ চৌয়ারায় মো. আবুল কালাম আজাদ, বিজয়পুরে মো. তানভীর হোসেন এবং চাঁদপুর জেলার হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নে ইউসুফ যুবাইর ও ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে মোহাম্মদ হোসেন মিন্টু।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ