মঙ্গলবার, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আপন মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা আটক

নিরেন দাস, জয়পুুরহাট জেলা প্রতিনিধি : জয়পুরহাটে আপন ১০ বছরের কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা সাইফুল ইসলামকে আটক করেছে থানা পুলিশ।

জয়পুরহাট পৌর শহরের তাতি পাড়া রেলবস্তি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে জয়পুুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন।

আটককৃত-সাইফুল ইসলাম একই এলাকার বাবু মিয়ার ছেলে।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির মা একটি রেস্টুরেন্টে কাজ করতেন। সেই কারণে বাড়িতে কেউ না থাকার সুযোগে সাইফুল তার নিজের ১০ বছরের কন্যা শিশুকে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি কান্না করলে সাইফুল ভয় দেখিয়ে বিষয়টি গোপন রাখতে বলে। পরে শিশুটি তার মাকে বিষয়টি খুলে বললে।

এ ব্যাপারে শিশুটির মা বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করলে অভিযুক্তকে পুলিশ আটক করেছে বলেও ওসি জানান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *