মঙ্গলবার, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আ’লীগ থেকে পদত্যাগ করেও ডিবির হাতে গ্রেফতার

নাঈম ইসলাম, সুন্দরগঞ্জ (গাইবান্ধা): গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শমেস উদ্দীন বাবু (৫৫)। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট সরকার পতনের পর দলের ওপর ঘৃণা ও ক্ষোভ নিয়ে সব ধরনের পদ থেকে নাটকীয়ভাবে পদত্যাগ করার পরও শেষ রক্ষা হলো না তার। এবার ডিবির খাঁচায় বন্দী হলেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে যায়যায়কালকে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম আ’লীগ নেতা শমেস উদ্দীন বাবুকে গ্রেফতার করার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতার শমেস উদ্দীন বাবু বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের মৃত ওসমান মণ্ডলের ছেলে। তিনি একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম বলেন, বুধবার রাত ১০ টার দিকে গোপন খবরে অভিযান চালিয়ে বামনডাঙ্গা স্টেশন এলাকা থেকে শমেস উদ্দীন বাবুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।

গ্রেফতার শমেস উদ্দীন বাবু গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর ও আগুনের ঘটনায় জড়িত। এ ঘটনায় গত ২৬ আগস্ট সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন বিএনপি নেতা আব্দুল হাই সরকার। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে সদর থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

এদিকে, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বিতর্কিত এই নেতা গত ২৭ আগস্ট নিজ বাড়িতে সাংবাদিকদের ডেকে আওয়ামী লীগের সদস্য ও সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

অসুস্থতার কারণসহ দলের ওপর ক্ষোভ, ঘৃণা দেখিয়ে স্বেচ্ছায় অব্যহতি নিয়ে সেসময় একটি ঘোষণাপত্রেও স্বাক্ষর করেন তিনি।

আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা দলীয় প্রতীকে ২০২১ সালে বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *