মঙ্গলবার, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ইউএনও-কে বিদায় সংবর্ধনা বিজয়নগর সাংবাদিকদের

কাজী আল আমিন, বিজয়নগর(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হকের পদন্নোতিজনিত বদলির কারণে সোমবার বেলা ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেসক্লাব বিজয়নগরের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

এ সময় প্রেসক্লাবের পক্ষ থেকে ক্লাবের সভাপতি মৃণাল চৌধুরী লিটন, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন ও ক্রীড়া ও সাংগঠনিক সম্পাদক মো: রুবেল মিয়াসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দের উপস্থিত ছিলেন।

বিদায়ী ইউএনও সৈয়দ মাহবুবুল হককে একসেট ইসলামী বই উপহার দেয়া হয়। বিদায়ী ইউএনও কলম সৈনিকদের একটি করে কলম উপহার দেন।

অন্যদিকে বিজয়নগর উপজেলার নবাগত ইউএনও মো. সাইফুল ইসলাম এর যোগদানে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন প্রেসক্লাব বিজয়নগরের সাংবাদিকরা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *