মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

দুই দিনে এক হাজার ১৭৯টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি জাতীয় পার্টির

নিজস্ব প্রতিবেদক : দুই দিনে এক হাজার ১৭৯ টি দলীয় মনোনয়ন ফরম  বিক্রি করেছে জাতীয় পার্টি । আজ মঙ্গলবার ৬২২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি আজ সাংবাদিকদের বলেন, জাতীয় পার্টি বিশ্বাস করে নির্বাচন ছাড়া ক্ষমতার পালাবদল সম্ভব নয়। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় নির্বাচন সামনে এসেছে। আমরা সুষ্ঠু ও বিশ^াসযোগ্য নির্বাচন চেয়েছি, নির্বাচনের জন্য আস্থার শতভাগ পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। আমাদের নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। তাই আমরা ভোটের ব্যাপারে সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছি। আমরা কোন জোট বা মহাজোট করবো না, আমরা তিনশো আসনেই নির্বাচন করবো। 
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন মহল স্বার্থ সিদ্ধির জন্য ষড়যন্ত্র করছে। জাতীয় পাার্ট  ঐক্যবদ্ধ আছে। জাতীয় পার্টি চেয়ারম্যানের নেতৃত্ব নিয়ে কোন প্রশ্ন নেই। আমাদের প্রধান উপদেষ্টা বেগম রওশন এরশাদ গতকাল ২ বার ফোন করে আমাকে বলেছেন, তার এবং তার ছেলের জন্য মনোনয়ন ফরম নিবেন। আজ উল্লেখযোগ্যদের মধ্যে দলীয় মনোয়নয়ন ফরম গ্রহণ করেছেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপি, আব্দুর রশীদ সরকার, লিয়াকত হোসেন খোকা এমপি, উপদেষ্টা পনির উদ্দিন আহমেদ এমপি প্রমুখ।  

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ