
মো. ওসমান গনি (ইলি), কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও এলাকায় বিশেষ অভিযানে একনলা দেশীয় তৈরি অস্ত্র উদ্ধারসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—খুটাখালী নুয়া পাড়া এলাকার মো. সেলিম (৩৫), পিতা জাফর এবং ঈদগাঁও মধ্যম শিয়া পাড়ার জামসেদ (২০), পিতা আনোয়ার।
গত ১৩ আগস্ট বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মছিউর রহমানের নেতৃত্বে এসআই শাহিন ও এসআই জহিরুলসহ পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। দক্ষ ও নির্ভীক নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ইসলামপুরের চাক্কার দোকান এলাকা থেকে দুই যুবককে আটক করা হয় এবং তল্লাশিতে তাদের কাছ থেকে একনলা দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়।
ওসি মছিউর রহমান বলেন, প্রায় ২ থেকে ৩ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। অপরাধ দমনে পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং এ ধরনের অভিযানে কোনো প্রকার শৈথিল্য দেখানো হবে না। আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।











