বৃহস্পতিবার, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কুমিল্লা কালেক্টরেট সহকারী সমিতি জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শাহ ইমরান, জেলা প্রতিনিধি, কুমিল্লা: বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি কুমিল্লা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কুমিল্লা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর কুমিল্লা মিনিস্ট্রেরিয়েল অফিসার্স ক্লাবে সম্মেলনে ৩ বছরের জন্য কমিটি গঠন করা হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অপর্না বৈদ্য, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত জেলা প্রশাসক শিউলি রহমান তিন্নী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সালমা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কাবিরুল ইসলাম খান।

ত্রি-বার্ষিক সম্মেলনে মো. আবু হানিফকে সভাপতি, মোহাম্মদ সুলতান নাসির উদ্দীনকে সিনিয়র সহ সভাপতি, মো. আরিফুর রহমানকে সাধারণ সম্পাদক এবং মো. আমানউল্লাহকে সাংগঠনিক সম্পাদক করে ৬৪ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদি কমিটি গঠন করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ