মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কুমিল্লা পাঁচথুবী ইউনিয়নের তিনটি ওয়ার্ডে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

শাহ ইমরান, কুমিল্লা জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার সকালে শাহপুর বন্দিশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভা প্রধান অতিথি উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার মতবিনিময় সভা পূর্বে বিভিন্ন ওয়ার্ডের বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন এবং আলোচনা সভা শেষে বিভিন্ন ওয়ার্ডে আশ্রয়ন প্রকল্পের কাজের পরিদর্শন করেন।

সভায় এমপি বাহার সাধারন জনগনের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সমাধান করেন এরই সাথে প্রতিবন্ধী ও অসহায়দের সহযোগিতা করেন। এবং অসমাপ্ত রাস্তা ঘাট ও কাল বার্ড সংস্কার করার আশ্বাস দেন। 

কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পরেই এ দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে জনগনের মাঝে অনেক ভাতা চালু করেছেন গৃহহীনরা বিনামূল্যে পাকা ঘর উপহার পেয়েছেন তাই আগামী নির্বাচনেও আওয়ামীলীগ সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে হবে

 উক্ত মত বিনিময় সভায় আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা। আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল বাশার, আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট হোসনেয়ারা বকুল, ৫নং পাচথুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান রফি রাজু, ৫নং পাচথুবী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ আরো অনেকে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ