মঙ্গলবার, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কুয়াশায় নিরাপদে গাড়ি চালাতে চট্টগ্রাম বিবিআরটিএ’র লিফলেট বিতরণ

মো. সেলিম উদ্দীন, চট্টগ্রাম: কুয়াশায় নিরাপদে গাড়ি চালানোর সতর্কতা হিসেবে চট্টগ্রাম বিআরটিএ কর্তৃক শনিবার নগরের বিভিন্ন স্থানে গাড়িচালক ও মালিকদের সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করা হয় ।

উক্ত লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আদালত-১১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া, চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) সৈয়দ আইনুল হুদা চৌধুরী, চট্ট মেট্রো সার্কেল-২-এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. ওমর ফারুক, চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) রায়হানা আক্তার উর্থিসহ অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীরা।

লিফলেটে কুয়াশায় নিরাপদে গাড়ি চালানোর জন্য মোটরযান চালক ও মালিকগণকে নিম্নবর্ণিত নিয়মাবলী মেনে চলার জন্য অনুরোধ করা হয় :

১. কুয়াশায় দৃষ্টিসীমার মধ্যে থামানো যায় এমন নিয়ন্ত্রণ উপযোগী ধীর গতিতে সর্বদা নিরাপদ দূরত্ব বজায় রেখে রাস্তায় গাড়ি চালাতে হবে।

২. কুয়াশাচ্ছন্ন অবস্থায় হেড লাইট ‘লো-বিম বা ডিপার’ জ্বালিয়ে গাড়ি চালাতে হবে। ‘হাই-বিম বা আপার’ কুয়াশাকে আরো বেশি ঘন করে বিধায় ‘হাই-বিম বা আপার’ জ্বালিয়ে গাড়ি চালানো যাবে না।

৩. লেন পরিবর্তন/ওভারটেকিং করা যাবে না। যেসব স্থানে দৃষ্টি যায় না বা বাঁক নেয়ার আগে দেখা যায় না, সেসব স্থানে দরকার হলে বিপদ এড়ানোর জন্য হর্ন বাজাতে হবে।

৪. ঘন কুয়াশার কারণে একেবারেই দেখা না গেলে বা দৃষ্টিসীমা শূন্যের কোঠায় পৌঁছে গেলে নিরাপদ জায়গায় গাড়ি থামিয়ে হেডলাইট বন্ধ করে হ্যাজার্ড লাইট জ্বালিয়ে রাখতে হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ