শুক্রবার, ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় কৃষককে কুপিয়ে হত্যার সাজাপ্রাপ্ত আসামি উজ্জ্বল শেখ গ্রেপ্তার

জিয়াউল হক (খোকন), নিজেস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় কৃষককে কুপিয়ে হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি  উজ্জ্বল শেখ গ্রেপ্তার

পূর্ব শত্রুতার জের ধরে কুষ্টিয়ার কুমারখালীতে রেজাউলকে কুপিয়ে নির্মমভাবে হত্যার দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি উজ্জ্বল শেখ (৫১) কে গ্রেফতার করেছে কুষ্টিয়ার র‌্যাব-১২।

১০ নভেম্বর‌ বৃহস্পতিবার রাত ১১টার দিকে গাজীপুর জেলার জয়দেবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার র‌্যাব। ১১ নভেম্বর শুক্রবার বিকালে এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মাঝগ্রাম এলাকার মৃত রহমত শেখের ছেলে আটককৃত উজ্জ্বল শেখ।

র‍্যাব সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১১ জুন রাত সাড়ে ১০টার দিকে মাঠে সেচ দেওয়াকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জেরে আসামিরা হাসুয়া, ছোরা, রামদা ইত্যাদি অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে রেজাউলকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পরেরদিন নিহতের মামা আফিল উদ্দিন বাদি হয়ে আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়ার কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন। নির্ধারিত ধার্য তারিখে আদালতের বিচারক রেজাউলকে কুপিয়ে হত্যার দায়ে আপন ৫ ভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত। সেই সঙ্গে তাদেরকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

গত সোমবার (৩১ অক্টোবর) দুপুরের দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মাঝগ্রাম এলাকার মৃত রহমত শেখের ছেলে উজ্জ্বল, সেজ্জাদ প্রকাশ সুজাত, সুজন, গফুর ও জালালকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।রায় ঘোষণার সময় আসামি গফুর ও জালাল আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর পরই তাদেরকে পুলিশ পাহারায় কুষ্টিয়া জেলা কারাগারে প্রেরণ করা হয়।

আজ পলাতক উজ্জ্বল র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছে। অপর আসামি সুজাত ও সুজন পলাতক রয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলায় অপর ৭ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ