বৃহস্পতিবার, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় হত্যা মামলায় সাবেক ইউপি সদস্যসহ ৭ জনের যাবজ্জীবন

জিয়াউল হক (খোকন), নিজস্ব প্রতিবেদক: হত্যা মামলায় সাবেক ইউপি সদস্যসহ ৭ জনের যাবজ্জীবন 

কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি হত্যা মামলায় সাবেক ইউপি সদস্যসহ সাত জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেকের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুর ৩টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালত-১ এর বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী। রায় ঘোষণার সময় সাজা সাজাপ্রাপ্ত এক আসামি ছাড়া অন্যরা আদালতে উপস্থিত ছিলেন।

যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন, কুমারখালী উপজেলার পান্টিগ্রামের আব্দুল্লাহ (২৪), রুবেল (৩৫), ফারুক (৪২), কাশেম (৫৪), পান্টি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রুহুল আমিন (৫২) এবং তার দুই ভাই নজরুল (৪৫) ও ফরিদ (৪৭)। এ মামলায় আরও ২৯ জনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামি ফারুক পলাতক রয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৩ এপ্রিল সকালে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন কুমারখালী উপজেলার পান্টি গ্রামের বাসিন্দা রাজ্জাকের ছেলে স্কুলছাত্র আবদুল্লাহ আল মঞ্জুর (১৭) ওপর হামলা করে। প্রতিপক্ষের লোকজন তাকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। এঘটনায় নিহত মঞ্জুর বাবা বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখ করে কুমারখালী থানায় হত্যা মামলা করেন। 

মামলার তদন্ত শেষে কুমারখালী থানার উপ-পুলিশ পরিদর্শক নাসির উদ্দিন ৩৬ জনের বিরুদ্ধে ২০১৫ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, ‘মামলার সাক্ষী-প্রমাণ ও যুক্তিতর্ক শেষে ৭ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ দিয়েছেন আদালত।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ