
ফয়সাল কবির, লক্ষ্মীপুর: পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার ০৯ মার্চ ‘ডিজিটাল প্রযু্ক্তু ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্যকে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ।
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী সেলিনা মাহফুজের সভাপতিত্বে এসময় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ সোহেল রানা, সহকারী পুলিশ সুপার রায়পুর সার্কেল আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, সহকারী পুলিশ সুপার রামগতি সার্কেল সাইফুল আলম চৌধুরী, সহকারী পুলিশ সুপার শিক্ষানবিশ মাহমুদুল হাসান, ডিআইও-১, আরআই (পুলিশ লাইন্স) সহ লক্ষ্মীপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
অফিসার ইনচার্জ (জেলা গোয়েন্দা শাখা) সাহাদাত হোসেন টিটো এঁর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন
অফিসার ইনচার্জ লক্ষ্মীপুর মডেল থানা মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন, নারী এসআই প্রতিভা রানী বর্মন, নারী এএসআই পারভীন আক্তার, নারী কনস্টেবল নাজরীন আক্তার, প্রধান শিক্ষক (পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ) সালমা বেগম, শাহীন সুলতানা মুকুল (কোট ইন্সপেক্টর ভাবি,
আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উপলক্ষ্যে বিভিন্ন দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার,মোঃ মাহফুজ্জামান আশরাফ।











