বৃহস্পতিবার, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় আ’লীগ অফিসে হামলা, কয়েকজন আহত

নুরুল ইসলাম, গাইবান্ধা : কোটা সংস্কারের দাবিতে বুধবার সকাল ১০ টা থেকে গাইবান্ধা এক নম্বর ট্রাফিক মোড়ে জড়ো হতে থাকে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

হাজার হাজার ছাত্র ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনসহ কোটা সংস্কারের দাবিতে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে সরকারবিরোধী স্লোগানসহ শেখ হাসিনার সাইনবোর্ড ভাঙচুর করেন তারা।

আন্দোলনকারী দফায় দফায় বিক্ষোভ ও স্লোগান নিয়ে জেলা আওয়ামী লীগের অফিসে গিয়ে হামলা চালায়।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু বক্কর সিদ্দিক, পৌর মেয়র মো. মতলুবুর রহমান, সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলনসহ বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন।

এ সময় হামলাকারীরা অফিসের সামনে থাকা কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। পরবর্তীতে জেলা বিএনপির অফিসেও আগুন ধরিয়ে দেয়া হয়। আন্দোলনের তথ্য উপাত্ত সংগ্রহকালে সাংবাদিক আতোয়ার রহমান রানা, ফয়সাল জনিসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ