মঙ্গলবার, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ঘাটাইলে কাভার্ডভ্যান-মোটরসাইকে‌লের সংঘ‌র্ষে নিহত ২

কবির হোসেন, টাঙ্গাইল : টাঙ্গাইলের ঘাটাইলে কাভার্ডভ্যান ও মোটরসাইকে‌লের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে দুইজন নিহত হ‌য়ে‌ছেন। এতে আহত হ‌য়ে‌ছে আরও একজন।

বৃহস্প‌তিবার টাঙ্গাইল-ময়মন‌সিংহ সড়‌কের উপ‌জেলার কদমতলী এলাকায় এই ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন- ঘাটাইল উপ‌জেলার কদমতলী এলাকার জুলহাস মিয়ার ছে‌লে বাদশা মিয়া এবং অপরজন কাশতলা গ্রা‌মের জু‌য়েল। তারা দুইজনই মোটরসাইকেল আরোহী ছিল।

ঘাটাইল থানা পুলিশের উপ-প‌রিদর্শক (এসআই) বেলাল হো‌সেন বলেন, মোটরসাইকে‌লে তিনজন আরোহী ছিল। কদমতলী এলাকায় এক‌টি কাভার্ডভ্যানের সঙ্গে মু‌খোমু‌খি সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থ‌লে একজন মারা যায়। এছাড়া আরেকজন‌কে কা‌লিহাতী হাসপাতা‌লে নেওয়ার পর মারা যায়।

তিনি আরও বলেন, আইনী প্রক্রিয়া শে‌ষে নিহত‌দের মর‌দেহ তা‌দের প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *