বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ,২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে বিআরটিএ’র উদ্যোগে নিরাপদ সড়ক দিবস পালিত

মো: সেলিম উদ্দীন, চট্টগ্রাম: ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে চট্টগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) যৌথ উদ্যোগে বুধবার (২৮ অক্টোবর) নানা সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে সকাল ১০টায় নগরীর কাজির দেউড়ি মোড়ে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক রোড শো অনুষ্ঠিত হয়। এতে চালক, পরিবহন মালিক-শ্রমিক, যাত্রী, পথচারীসহ সড়ক পরিবহন ও নিরাপত্তাসংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন অংশ নেন।

রোড শো শেষে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সড়ক নিরাপত্তা জোরদার, দুর্ঘটনা প্রতিরোধ এবং সড়ক ব্যবহারকারীদের সচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট অংশীজনদের ভূমিকা ও দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, সড়ক ও জনপথ অধিদপ্তর, চট্টগ্রামের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুল হালিম, বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক, বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঁঞা এবং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেলসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালক, পরিবহন মালিক-শ্রমিক, যাত্রী ও পথচারীসহ সংশ্লিষ্ট সবার সচেতনতা ও দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া দক্ষতা ও পেশাদারত্বের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রামের চারজন নির্বাচিত দক্ষ চালককে সনদ ও ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *