বৃহস্পতিবার, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম বন্দরে চীন-পাকিস্তান থেকে এলো ২২৬ টন পেঁয়াজ

গোলাম মোস্তফা ভূঁইয়া , চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে গত দুই দিনে আমদানি হয়েছে ২২৬ টন পেঁয়াজ। চীন এবং পাকিস্তান থেকে এসব পেঁয়াজ আমদানি করা হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) চট্টগ্রাম সমুদ্রবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক মোহাম্মদ শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘চট্টগ্রাম সমুদ্রবন্দরে গত দুই দিনে ২২৬ টন পেঁয়াজ নিয়ে জাহাজ ভিড়েছে। চীন এবং পাকিস্তান থেকে এসব পেঁয়াজ আমদানি করা হয়। এর মধ্যে রবিবার (১০ ডিসেম্বর) চীন থেকে আমদানি করা হয়েছে ১৬৮ টন। সোমবার পাকিস্তান থেকে আমদানি করা হয় ৫৮ টন। এসব পেঁয়াজ খালাসের জন্য আমাদের কাছে আবেদন করা হয়েছে। আমরা যাচাই-বাছাই শেষে ছাড় দেওয়ার ব্যবস্থা করেছি। এ নিয়ে গত ১০ দিনে চীন এবং পাকিস্তান থেকে আমদানি হয়েছে প্রায় এক হাজার টন পেঁয়াজ।’ 

এদিকে, দেশের পাইকারি বাজার খাতুনগঞ্জের অধিকাংশ আড়তে পেঁয়াজ নেই। যেসব আড়তে আছে সেগুলো ২১০-২৯০ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। খুচরায় ২৩০-২৫০ টাকায় বিক্রি করা হচ্ছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ