বৃহস্পতিবার, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

চাটখিলে ৭ই মার্চ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ম.ব.হোসাইন নাঈম, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।

 মঙ্গলবার (৭ই মার্চ) সকাল ১১:০০ ঘটিকা চাটখিল মহিলা ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে একটিভ ফাউন্ডেশনে এর অর্থায়নে ও উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে কইজ প্রতিযোগিতায় ৫০ জন বিজয়ীর মধ্যে পুরস্কার ও উপস্থিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। 

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একটিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির।

চাটখিল মহিলা কলেজের প্রফেসার জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ নিজাম উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্ল্যা, চাটখিল মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল ফারুক সিদ্দিকী ফরহাদ,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুমন চৌধুরী প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ