বুধবার, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

চাটখিল- সোনাইমুড়ীতে একটিভ ফাউন্ডেশনের ২০হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু 

আলমগীর হোসেন হিরু, চাটখিল ও সোনাইমুড়ী প্রতিনিধি: একটিভ  ফাউন্ডেশন এর পক্ষ থেকে নোয়াখালী -১ ( চাটখিল ও সোনাইমুড়ী)  সংসদীয় এলাকায় ২০হাজার পরিবারের মাঝে ইফতার ও খাদ্য  সামগ্রী বিতরণ কার্যক্রম শুক্রবার সকালে উদ্বোধন করা হয়। চাটখিল উপজেলার ৬নং পাঁচগাও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইফতার ও খাদ্য সামগ্রী কার্যক্রম উদ্বোধন করেন একটিভ ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও চাটখিল উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির। 

বিকেলে চাটখিল উপজেলা পরিষদ মাঠে চাটখিল পৌরসভার ৯শত পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই উপলক্ষে চাটখিল পৌর আওয়ামী লীগের সভাপতি শাহাজাহান খান বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন এর পরিচালনা এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, চাটখিল পৌর মেয়র নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, ইউপি চেয়ারম্যান এসএম বাকি বিল্লাহ, সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, আওয়ামীলীগ নেতা ও সাবেক পৌর প্যানেল মেয়র আহসান হাবীব সমীর, সাবেক ছাত্রলীগ আহবায়ক রাজিব হোসেন রাজু প্রমূখ। 

সভায় একটিভ ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির বলেন আসন্ন রমজানে নোয়াখালী -১ (চাটখিল ও সোনাইমুড়ী) সংসদীয় এলাকার ২০হাজার পরিবারের মাঝে একটিভ ফাউন্ডেশন এর ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। তার মধ্যে পর্যায়ক্রমে চাটখিলে ৯হাজার এবং সোনাইমুড়ীতে ১১হাজার পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ