মঙ্গলবার, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

চিরিরবন্দরে ট্রাক উল্টে চালক নিহত

খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর : দিনাজপুরের চিরিরবন্দরে একটি ট্রাক উল্টে চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ট্রাকটির হেলপার।

শনিবার সকাল ৮টার দিকে উপজেলার আমতলী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত ট্রাকচালক দীপু রায় (৩০) দিনাজপুর সদরের বনকালী গ্রামের মৃগেন রায়ের ছেলে।

চিরিরবন্দর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের লিডার মাধব চন্দ্র রায় জানান, ট্রাকটি গন্তব্যে যাওয়ার সময় সকাল ৮টার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চিরিরবন্দরের আমতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।

খবর পেয়ে ট্রাকের বডি কেটে চালকের লাশ উদ্ধার করা হয়। ট্রাকের হেলপার আহত হয়েছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ