শনিবার, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ছাত‌কে আন্ত:জেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাত‌ক থানা পুলিশের এক বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার করে‌ছে পু‌লিশ।

শুত্রুবার সকা‌লে এসআই আসাদুজ্জামানের নেতৃ‌ত্বে পৌর শহ‌রে বাশখলা গ্রা‌মে এক বি‌শেষ অ‌ভিযান চা‌লি‌য়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার ক‌রে‌ছে থানা পু‌লিশ।

গ্রেপ্তারকৃত হ‌লেন, উপ‌জেলার পৌর শহ‌রে বাশখলা গ্রা‌মের আরব আলীর পুত্র সালাম(২৫), একই গ্রা‌মের আকবর আলীর পুত্র কাশেম(২৬), একই গ্রা‌মের ফজর আলীর পুত্র লেচু মিয়া(৩২)কে পু‌লিশ গ্রেপ্তার ক‌রতে সক্ষম হ‌য়ে‌ছেন।

জানাযায়, গ্রেপ্তারকৃত তিন ডাকাত‌ দ‌লের তিন সদ‌স্যের বিরু‌দ্ধে র‌য়ে‌ছে, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজি ও মাদক মামলা সহ প্রায় ২১ টি মামলার পলাতক আসামি তারা। এদের নেতৃ‌ত্বে ছাতকসহ সি‌লেট বিভাগীয় শহ‌রে আন্তঃজেলা ডাকাত দলের সি‌ন্ডি‌কেট স‌ত্রিুয় সদস‌্য হিসা‌বে ডাকা‌তি একা‌ধিক ঘটনায় ঘ‌টি‌য়ে‌ছে ব‌লে পু‌লিশ নি‌শ্চিত ক‌রে‌ছেন।

এব্যাপারে ও‌সি মাহবুবুর রহমান এ ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে বলেন ওরা আন্তঃজেলা ডাকাত দলের স‌ত্রিুয় সদস্য।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ