শুক্রবার, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ছিনতাই, চাঁদাবাজি, দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে: টঙ্গী পূর্ব থানা বৈষম্যবিরোধী ছাত্ররা

মো. মহসিন উদ্দিন, স্টাফ রিপোর্টার : গাজীপুর বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্যোগে টঙ্গী স্টেশন রোডে শহীদ মিনারের সামনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার বিকাল ৪টায় এই আলোচনা সভা আয়োজন করা হয়। সভায় সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান করা হয় এবং টঙ্গী স্টেশন রোডে ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

আলোচনা গাজীপুর বৈষম্ বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. মহসিন উদ্দিন বলেন, দুর্নীতি, ছিনতাই, চাঁদাবাজির বিরুদ্ধে ছাত্রসমাজের এক হয়ে কাজ করতে হবে।

আলোচনা সভায় গাজীপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব থানার ছাত্র প্রতিনিধি আকাশ, রিফাত, রায়হান,পল্লব, পিয়াস, জাহিদ, মোজাম্মেলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ