বুধবার, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা লুৎফর রহমানের ইন্তেকাল 

লক্ষ্মীপুর প্রতিনিধি : বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি, জনপ্রিয় আলেম ইসলামি আলোচক ও বক্তা মাওলানা লুৎফর রহমান ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ব্রেনস্ট্রোক করে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কক্ষে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। 

রোববার (৩ মার্চ) বিকেল ৩ টার দিকে তিনি ইন্তেকাল করেন। দেশব্যাপী তার অসংখ্য গুণগ্রাহী রয়েছে। জনপ্রিয় এই ইসলামি আলোচকের ইন্তেকালের খবরে সামাজিক মাধ্যমে শোক জানিয়েছেন অনেকেই। সবাই তার রূহের মাগফিরাত কামনা করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মাওলানা লুৎফর রহমানের জামাতা লক্ষ্মীপুর সদর উপজেলার চর লামচি তালিমুল কোরআন নূরানী মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল্লাহ মাহমুদ। তিনি বলেন, আমার শ্বশুর কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। তার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করছি। বাড়ির সামনেই তাকে দাফন করা হবে।

লুৎফর রহমান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বদরপুর গ্রামের বাসিন্দা মৃত মাওলানা আব্দুস সামাদের ছেলে। তিনি ৫ কন্যা ও ২ ছেলের জনক। 

জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি (বুধবার) সকাল সাড়ে ৯ টার দিকে ব্যথা অনুভব করেন মাওলানা লুৎফর রহমান। 

করপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ মির্জা বলেছেন, লুৎফর রহমান হুজুর খুব ভালো মানুষ ছিলেন। দলমত নির্বিশেষে তিনি সবার প্রিয় মানুষ। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। 

আল্লামা লুৎফর রহমান কর্মজীবনে রাজখালি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর রামগঞ্জ নির্বাচনী এলাকার প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ