শুক্রবার, ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জয়পুরহাটের জাতীয় সমবায় দিবস পালিত

নিরেন দাস, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে পালিত হয়েছে ৫১তম জাতীয় সমবায় দিবস। শনিবার (৪ নভেম্বর) সকাল বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিষদ চত্বরে এসে শেষ হয়।

এরপর জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাত আরা তিথি।

এসময় বক্তব্য রাখেন রাখেন,কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য রত্না রশীদ, উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান,বীর মুক্তিযোদ্ধা মনীশ চন্দ্র চৌধুরী, অফিস সহকারী হারুনুর রশীদ, সফল সমবায়ী নাসিমা বিবিসহ আরো অনেকেই।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ