সোমবার, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

জয়পুরহাটে নাগরিক পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে জয়পুরহাটে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের স্টেশন রোডের স্বপ্নছায়া কমিউনিটিতে এ সভার আয়োজন করা হয়।

সভায় জেলা নাগরিক কমিটির সংগঠক ওমর আলী বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাকিব মাহদী, সংগঠনের বগুড়ার সংগঠক আব্দুল্লাহিত তাকি, সুলতান মাহমুদ, শাহরিয়ার, জয়পুরহাটের সংগঠক ফিরোজ আলমগীর, আশরাফুল ইসলাম, বোরহান উদ্দিনসহ অন্যরা।

বক্তারা বলেন, জনগণের অধিকার আদায়ে সংগঠনকে তৃণমূল পর্যন্ত বিস্তৃত করতে হবে। তরুণদের সম্পৃক্ততা বাড়িয়ে নাগরিকদের স্বার্থরক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে হবে।অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ