বুধবার, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

জয়পুরহাট থেকে ইয়াবা সরবরাহ করতে গিয়ে  স্বামী-স্ত্রী আটক

এস রহমান সজীব, জয়পুরহাট জেলা প্রতিনিধি : বাসের যাত্রী সেজে জয়পুরহাট থেকে দিনাজপুরে ইয়াবা সরবরাহ করতে এসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর দলের হাতে গ্রেফতার হয়েছেন স্বামী-স্ত্রী। এসময় আটক নারীর কোমরে ও তার স্বামীর প্যান্টের পকেটে লুকিয়ে রাখা ১৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দিনাজপুর সদরের শশরা ইউপির জালিয়াপাড়া এলাকায় একটি পাম্পের সামনে থেকে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

আটককৃতরা হলেন শাহাদাত হোসেন জয়পুরহাট জেলা সদরের সানোয়ার হোসেনের ছেলে ও তার স্ত্রী জান্নাতুন ফেরদৌসী।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) দিনাজপুরের উপপরিচালক মোঃ শহিদুল মান্নাফ কবীর জানান, বাসে করে ইয়াবার একটি বড় চালান দিনাজপুরে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দিনাজপুর সদরের জালিয়াপাড়া রোডে একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করে ডিএনসির একটি দল। এ সময় তাদের কাছ থেকে ১৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়। মাদকের চোরাচালান ও বিস্তার রোধে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান তিনি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ