
খাইরুল হাসান, নবীনগর: বাংলা সাহিত্যের প্রবাদপুরুষ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার সকালে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত নজরুল সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে স্বাধীনবাংলা সাহিত্য পরিষদ।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বিশিষ্ট কবি ও চলচ্চিত্র অভিনেতা এবিএম সোহেল রশিদ, বিশিষ্ট শিশুসাহিত্যিক সরকার জাহানারা ফরিদ, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কবি-সম্পাদক কে এম সফর আলী, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কথাসাহিত্যিক মাসুম মুহতাদী, কুমিল্লা জেলা কমিটির উপদেষ্টা লেখক ও সংগঠক মুহাম্মদ সোলাইমান, কেন্দ্রীয় সিনিয়র সদস্য লুবনা ঝর্ণা, কবি ও সংগঠক মোসলেহ উদ্দিন, কবি ও সংগঠক রবিউল সরকার বরি এবং কবি ও সংগঠক জনি।
অনুষ্ঠানে বক্তারা নজরুলের সাহিত্য, সঙ্গীত ও মুক্তির চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।











