সোমবার, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জেলার শ্রেষ্ঠ অফিসার ওসি নজরুল

মো. মশিয়ার রহমান, বিশেষ প্রতিনিধি : আইনশৃংখলা বিষয়ক সার্বিক কর্মমূল্যায়ন করে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় নীলফামারী জেলার মে মাসের শ্রেষ্ঠ থানা এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর পুরস্কার পেয়েছেন ওসি নজরুল ইসলাম মজুমদার।

তাঁকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন জেলা পুলিশ সুপার গোলাম সবুর।

তিনি জলঢাকা থানায় যোগদানের পর সামগ্রিক কর্মমূল্যায়নের জন্য রোববার নীলফামারীতে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ সম্মাননা পুরস্কার গ্রহণ করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল সহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সম্মাননা অর্জন করায় জলঢাকা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মজুমদার প্রথমেই সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করে বলেন, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা ও দিক নির্দেশনা এবং জলঢাকাবাসির ভালোবাসায় আমার এ সফলতা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *