শুক্রবার, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর ট্রাক শ্রমিকদের হামলা, আহত ৫

কবির হোসেন, টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীরা।

মানববন্ধন শেষে যাওয়ার পথে ছাত্রীদের ইভটিজিং ও শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে ৫-৬ জন শিক্ষার্থী গুরুত্বর আহত হয়।

সোমবার দুপুরে বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষার্থীদের উপর হামলা করে পরিবহন শ্রমিকরা। হামলায় নেতৃত্ব দেয় পরিবহন শ্রমিক জিয়া, শফিকুল, আলিম, খলিল ও ইউসুফসহ বেশ কয়েকজন।

হামলায় গুরতর আহত শিক্ষার্থী আসমাউল হাসানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত আসমাউল ইবরাহীম খাঁ সরকারি কলেজের শিক্ষার্থী।

জানা গেছে, ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদকে রবিবার হঠাৎ বদলির আদেশ হয়। ইউএনও’র এই বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে তারা। পরে শিক্ষার্থীরা ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান কর্মসূচি পালন করে। পরে তারা সড়ক থেকে সরে গিয়ে উপজেলা পরিষদের সামনে গিয়ে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করে। কর্মসূচি শেষ করে শিক্ষার্থীরা বাড়ি ফেরার পথে বাসস্ট্যান্ড এলাকায় তাদের উপর হামলা করে পরিবহন শ্রমিকরা।

এসময় শ্রমিকরা হামলা করে ২ জন ছাত্রীকে ইভটিজিং ও লাঞ্চিত এবং ছাত্রদের মারধর করে। হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়।

পরে হামলার খবরটি ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীরা পুনরায় বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করে বিক্ষোভ করে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা বাসস্ট্যান্ড এলাকায় উপস্থিত হয়ে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দেয়। পরে প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেয়।

এই ঘটনার ইবরাহীম খাঁ সরকারি কলেজের অধ্যক্ষ ও শিক্ষক/শিক্ষিকারা আহত শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে যান এবং বিষয়টি ইউএনওকে অবহিত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ জানান, দোষীদের গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার আশ্বাস দেয়া হলে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে সড়ক ছেড়ে দেয়। শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ