বৃহস্পতিবার, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ডিমলায় ব্যবসায়ীদের সাথে জামায়াতের মতবিনিময়

বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী): দেশের চলমান পরিস্থিতিকে বিবেচনা করে জামায়াতে ইসলামী ডিমলা ব্যবসায়ী ইউনিট শাখার ডাকে রোববার রাতে উপজেলা সদরের টিএন্ডটি রোডের টিভিএস শোরুমে ব্যবসায়ীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় টিভিএস শোরুমের ব্যবস্থাপনা পরিচালক আকবর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস ছাত্তার।

আরও বক্তব্য রাখেন- ডিমলা থানা আমীর মাওলানা মজিবুর রহমান, ডিমলা ইউনিয়ন আমীর মাওলানা নুর মোবাশ্বির, ডিমলা ইউনিয়ন শাখার সেক্রেটারি মাওলানা মো. আশরাফুল ইসলাম, থানা কর্ম পরিষদ সদস্য মো. আব্বাস আলী, ডিমলা ইউনিয়ন টিম সদস্য মাওলানা তৌহিদুল ইসলাম ও ডা: রেজাউল করিম।

কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই তাদের ব্যবসা পরিচালনার আশ্বাস প্রদান করে বলেন, জামায়াত সব সময় আপনাদের পাশে আছে।

সভায় অংশগ্রহণ করেন ডিমলা সদরের বাবুরহাট বাজারের বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ। এসময় জামায়াতের তাদের খোঁজ-খবর সুবিধা-অসুবিধার বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করার জন্য ব্যবসায়ীদের পক্ষ হতে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ