বৃহস্পতিবার, ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ডিমলায় ৩ মাদক কারবারি গ্রেফতার

বাসুদেব রায়, ডিমলা(নীলফামারী) : নীলফামারীর ডিমলায় মাদক সেবন ও কেনাবেচার দায়ে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ।

বুধবার সকালে ডিমলা থানার অফিসার ইনচার্জ দেবাশীষ রায়ের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর উৎপল রায় ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার বালাপাড়া ইউনিয়নের (হাকিমের চৌপথি) এলাকা হতে ডোমার উপজেলার মৌজাপাঙ্গা গ্রামের কৃষ্ট রায়ের ছেলে স্বপন কুমার রায় (২৮) কে ১.০৯ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে।

অপর দিকে মঙ্গলবার হাকিমের চৌপথি এলাকা হতে গাজা সেবনের অপরাধে বাবুরহাট গ্রামের জাবেদ আলীর ছেলে সাহেদ আলী (২২) ও জমুদ্দির চৌপথি এলাকার মোজাফফর হোসেনের ছেলে হাবিব ইসলাম (২৫)-কে গ্রেফতার করে ডিমলা থানা পুলিশের একটি চৌকস দল।

এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ দেবাশীষ রায় বলেন, মাদকদ্রব্য অভিনব পন্থায় বিক্রি ও সেবন চলছে বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে তাৎক্ষণিক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে ডিমলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন মাদকমুক্ত ডিমলা গড়তে এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ