রবিবার, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে যুবকের মরদেহ

Oplus_131072

রুহুল আমিন, স্টাফ রিপোর্টার: গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলায় বাঘের বাজার এলাকায় মঙ্গলবার সকাল ৬টার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে জয়দেবপুর থানা পুলিশ।

নিহত যুবকের নাম আবু বকর। আবু বকর ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার গরজা গ্রামের আব্দুল জলিলের ছেলে।

নিহতের ভাই হালিম জানায়, তারা দুই ভাই বাঘের বাজার ফুটওভার ব্রিজসহ বিভিন্ন এলাকায় বোতল সংগ্রহ করতেন। তার ছোট ভাই আবু বকর মানসিক রোগী এবং মাদকাসক্ত ছিলেন।

তিনি আরো জানান, সোমবার রাত ৮টার দিকে এক সাথে খাবার খাওয়ার পর আবু বকর বোতল সংগ্রহের জন্য বের হয়। আমি ফুটওভার ব্রিজে বসে থাকি। রাতে অনেকটা সময় পেরিয়ে গেলেও আবু বকর ফিরে না আসায় আমি তাকে খুঁজতে বের হই। পরে সকাল ৬টার দিকে দেখি আমার ভাই রাস্তার মাঝখানে লোহার বেড়ার ভেতরে পড়ে আছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় ভিকটিমের পরিবারের সাথে কথা বলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ