মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা-৯ আসনে আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন কাউন্সিলার আনিসুর রহমান সরকার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-৯ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন কিনলেন ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাবেক সফল সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড-এর কাউন্সিলার আলহাজ্ব মোহাম্মদ আনিসুর রহমান সরকার।

শনিবার (১৮ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এর আগে সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। মনোনয়নপত্র বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠাতব্য জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি চলবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আগ্রহী প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে হবে। মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ